চুয়াডাঙ্গায় অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2022-04-04 ইং
চুয়াডাঙ্গায় অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা শহর থেকে ভালাইপুর মোড় পর্যন্ত অটোবাইক যাতায়াতের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি। গতকাল রোববার জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি মুনতাজুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু স্বাক্ষরিত ওই স্মারকলিপিটি জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে জমা দেয়া হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলার ৪ উপজেলার অটো বাইকের সামনের অংশ আলাদা আলাদা রং করা (চুয়াডাঙ্গা সদর নীল রং, আলমডাঙ্গা খয়েরী রং, দামুড়হুদা সবুজ রং, জীবননগর হলুন) এবং স্ব স্ব উপজেলায় চলাচলের সিদ্ধান্ত হয়। বর্তমানে বাস মালিক সমিতির লোকেরা বঙ্গজের সামনে পর্যন্ত অটোবাইক চলাচল পাহাড়ায় আছেন। তাদের আচরণ এমন যে, বঙ্গজের সামনে অটো বাইক ভাংচুর করে জরিমানাও দিচ্ছেন। বঙ্গজের পর থেকে আর অটোবাইক যেতে দেয়া হচ্ছে না। এ অবস্থায় আলোকদিয়া ইউপিবাসী ও অটোবাইক চালক ও মালিকদের দূর্ভোগের মধ্যে দিনযাপন করতে হচ্ছে। বাস মালিক সমিতির আচরণ ও অন্যান্য বিষয়ে সদর থানায় অসংখ্য অভিযোগও আছে। সদর উপজেলার সীমানার মধ্যে আমরা শহর থেকে ভালাইপুর মোড় পর্যন্ত চলাচলের অনুমতি চাই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)