মেহেরপুরে ফেনসিডিলসহ দুই মাদক কারবারী আটক

আপলোড তারিখঃ 2022-04-04 ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ দুই মাদক কারবারী আটক ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

মেহেরপুরে ২৫০ বোতল ফেনসিডিলসহ আবুল কালাম আজাদ (৩৫) ও মেছের আলী (৫৫) নামের দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটকৃত কালাম উপজেলার তেরাইল-ওলিনগর গ্রামের সুলতানের ছেলে এবং মেছের আলী তেরাইলের বাগানপাড়ার মৃত মোতাহার বিশ্বাসের ছেলে। গতকাল রোববার ভোর রাতে এএসআই শরিফুল ইসলাম ও এটিএসআই রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাংনী উপজেলার ভরাট বিলপাড়া মাঠের ত্রিমহনী নামক স্থান থেকে ওই ফেনসিডিলসহ তাদের দুজনকে আটক করে। এ সময় একটি কালো রংয়ের এপাচি-১৬০ সিসি মোটরসাইকেল ও একটি ব্যাটারী চালিত (পাখি) ভ্যান জব্দ করা হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিলসহ দুজন মাদক কারবারীকে আটক করেছে। আটককৃত আবুল কালাম আজাদের বিরুদ্ধে ইতিপূর্বে আরো ১২ টি মাদক মামলা রয়েছে। এসময় পুলিশের একজন সদস্য আহতও হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)