ঝিনাইদহে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2022-04-04 ইং
ঝিনাইদহে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে অসহায় ২ হাজার দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে ঝিনাইদহ শহরের আরাপপুর পশ্চিম পাড়ায় এ খাদ্য সামগ্রী বিতরণ করে জোহান ড্রীম ভ্যালী পার্ক ও জোহান গ্রæপের স্বত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন। সকালে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী।

এসময় উপস্থিত ছিলেন জোহান গ্রæপের স্বত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন ও বিশিষ্ট ঠিকাদার মিজানুর রহমান মাসুম। সেসময় পৌরসভার বিভিন্ন এলাকার দুই হাজার পরিবারের ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ছোলা ও আধা কেজি সয়াবিন তেল বিতরণ করা হয়। রমজানে খাদ্যসামগ্রী পেয়ে খুশি অসহায় পরিবারগুলো। এসময় মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার সামর্থ অনুযায়ী যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। আপনার সামর্থের মধ্যে যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)