দর্শনায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান; হোটেল মালিকসহ তিনজন আটক

আপলোড তারিখঃ 2022-04-04 ইং
দর্শনায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান; হোটেল মালিকসহ তিনজন আটক ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

দর্শনার হিমেল আবাসিক হোটেলে পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও চোরাকারবারী মালামালসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার দুপুরে দর্শনা বাসস্ট্যান্ডের হিমেল আবাসিক হোটেলের ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করে দর্শনা থানা পুলিশ। এসময় মাদকদ্রব্য গাঁজা সেবনরত অবস্থায় হোটেল মালিক ও দুজন চোরাকারবারীসহ তিনজনকে আটক করা হয়। অভিযানে আবাসিক হোটেল থেকে ৩৫০ পিস ভারতীয় শাড়ি-গেঞ্জি ও থ্রী পিস উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- হিমেল আবাসিক হোটেলের স্বত্বাধীকারী ও মৃত মামদেল হকের ছেলে আশরাফুল হক মিণ্টু (৫৫), দুই চোরাকারবারী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামের সাহেব মিয়ার ছেলে আবদুল শুক্কুর (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার শাহ বাঙ্গাল গ্রামের আব্দুল লতিফ বেপারীর ছেলে নাঈম ইসলাম (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীরের নির্দেশে থানার ইন্সপেক্টর (তদন্ত) এস.এম আমান উল্লাহ আমানের নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে হিমেল আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্য গাঁজা সেবনেরত অবস্থায় আবাসিক হোটেলের স্বত্বাধীকারী আশরাফুল হক মিণ্টুকে আটক করা হয়। একই অভিযানে আবদুল শুক্কুর  ও নাঈম ইসলাম নামের দুজন চোরাকারবারীকে আটক করা হয়। এসময় হোটেলের ২০৪, ২০৮ ও ৩০১ নম্বর কক্ষ থেকে চোরাচালানী উন্নতমানের ভারতীয় ৮২ পিস শাড়ি, ২৪৪টি থ্রিপিস ও ২৪ পিস গেঞ্জি জব্দ করা হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির বলেন, ‘হিমেল আবসিক হোটেলে অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধে হোটেলের স্বত্বাধীকারী এবং চোরাচালানী ভারতীয় মালামালসহ আরও দুজনকে আটক করা হয়েছে। চোরাকারবারী দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আগামীকাল (আজ সোমবার) হোটেলের স্বত্বাধীকারীকে আদালতে সোপর্দ করা হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)