আন্দুলবাড়ীয়ায় ইফার উদ্যোগে শিক্ষক ও ইমামদের প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2022-04-04 ইং
আন্দুলবাড়ীয়ায় ইফার উদ্যোগে শিক্ষক ও ইমামদের প্রশিক্ষণ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় ইসলামিক ফাউন্ডেশনর (ইফা) উদ্যোগে শিক্ষক ও ইমামের সাথে এক দিনের মাসিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০ টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ইফা'র জেলা মাস্টার ট্রেইনার হযরত মাওলানা আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ কেয়ারটেকার ইনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার প্রতিনিধি মামিন-অর-রশিদ, কামাল হোসেন তরফদার, সাবেক প্রতিনিধি হাফেজ আব্দুস সামাদ, হযরত মাওলানা জালাল উদ্দীন, হাসানুজ্জামান, খোরশেদ আলমসহ আন্দুলবাড়ীয়া, কেডিকে ও উথলী ইউনিয়নের প্রতিটি কেন্দ্রের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)