আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-04-02 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবির ক্যাপশন:

ভ্রাম্যমান প্রতিবেদক আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উজ্জ্বল হোসেন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ বছর ৬ মাস ১৪ দিন কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বেলা তিনটায় আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ডাউকি গ্রামের মাঝেরপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। দন্ডপ্রাপ্ত উজ্জল হোসেন গ্রামের মাঝের পাড়ার আশরাফুল ইসলামের ছেলে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ডাউকি মাঝেরপাড়ায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ উজ্জ্বলকে হাতেনাতে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। আটকের পরে বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নুরকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজ্জ্বল হোসেনকে ১ বছর ৬ মাস ১৪ দিনের কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)