কোটচাঁদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-04-02 ইং
কোটচাঁদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:
ঝিনাইদহের কোটচাঁদপুরে নির্মাণাধীন ভবনের ৬ তলা থেকে পড়ে সেলিম হোসেন (২১) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত সেলিম হোসেন চাঁপাইনবাবগঞ্জের নাঁচল উপজেলার আমনূরা গ্রামের তাছু মন্ডলের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজে ৬ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ চলছি। দুপুরে ভবনে বাঁশ দিয়ে তৈরি ঝুলন্ত মই (স্থানীয় ভাষায় ভারা) এর উপর বসে কাজ করছিল। হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হয় সেলিম। সেখান থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে যাওয়ার পথিমধ্যে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)