বঙ্গবন্ধুকে নিয়ে কুটূক্তি, জীবননগরে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2022-04-02 ইং
বঙ্গবন্ধুকে নিয়ে কুটূক্তি, জীবননগরে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুটূক্তি করায় জীবননগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় জীবননগর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জত হোসেন মির্জা ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ‘রায়পুর ইউনিয়ন বিএনপির নেতা রফিকুল ইসলামের ছেলে মো. সোহেল রানা গত ৩০ মার্চ রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটূক্তি করেছে। তাই সোহেল রানাকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)