মুক্তপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত দুই ভাই!

আপলোড তারিখঃ 2022-04-02 ইং
মুক্তপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত দুই ভাই! ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের মুজিবনগরে দুই ভাইকে অস্ত্রের মুখে অপহরণের পর রাতভর নির্যাতন শেষে তিন লাখ বিশ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। অপহরণের শিকার ওই দুই ভাই হলেন গোপালপুর গ্রামের সাহাবদ্দিন শেখের বড় ছেলে আব্দুল মালেক ও ছোট ছেলে শফিকুল ইসলাম। গত ১ এপ্রিল শুক্রবার রাত ৯টার দিকে মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের হাতিরখাল নামক মাঠ থেকে তাদের অপহরণ করা হয়। পরের দিন ভোরের দিকে তিন লাখ বিশ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাদের মুক্ত করে আনে পরিবারের সদস্যরা।
অপহারণের বিষয়ে আব্দুল মালেক বলেন, আমি ও আমার ছোট ভাই শফিকুল ইসলাম পাশ^বর্তী হাতিরখাল মাঠে কচুর জমিতে সেচ দিচ্ছিলাম। রাত ৯টার দিকে আমাদের সেচপাম্প হঠাৎ বন্ধ হয়ে যায়। ছোট ভাই শফিকুল পুনরায় সেচপাম্প চালু করতে গেলে আগে থেকেই ওৎ পেতে থাকা অপহরণকারীরা শফিকুলকে বেঁধে ফেলে। পরে আমি দেখতে গেলে আমাকেও বেঁধে ফেলে। হাত বাঁধা অবস্থায় আমাদের নিয়ে যাওয়া হয় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ভ্যাদাগাড়ি নামক একটি মাঠে। সেখানে আরও ৫ জন তাদের সাথে যুক্ত হয়। এরপর তারা আমাদের মেরে ফেলার হুমকি দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমরা কোনো উপায় না পেয়ে আমাদের পরিবারকে টাকার জন্য বলি। পরে পরিবারের লোকজন প্রায় ৪ ঘন্টা চেষ্টা করে ২ লাখ টাকা জোগাড় করে। ২ লাখ দিতে চাইলে তারা আমাদের মারধর শুরু করে এবং শফিকুলকে হত্যা করার প্রস্তুতি নেয়। এসময় আমি নিষেধ করলে আমাকেও মারধর শুরু করে। পরে আমি আবার বাড়িতে মোবাইল করলে তারা ঋণ করে আরও ১ লাখ ২০ হাজার টাকা জোগাড় করে। পরে সেই রাতেই ৩ লাখ ২০ হাজার টাকা পেয়ে আমাদের ছেড়ে দেওয়া হয়। আমরা কাউকে চিনিনা তাই কারও বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে পারছিনা।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদি রাসেল জানান, আমরা কোনো অভিযোগ পাইনি। তবে অপহরণের শিকার ওই ব্যক্তিদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিষটি ভালো করে খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ইউপি সদস্য বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি রাত ১০টার দিকে ঘটনাটি শুনতে পাই। ঘটনা শুনে তাদের বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে টাকা জোগাড় করতে শুরু করি। পরে অপহরণকারীরা টাকা হাতে পেলে রাত তিনটার দিকে আব্দুল মালেক ও তার ভাই শফিকুল ইসলামকে ছেড়ে দেয়। ভোর রাতে তারা গোপালপুর নিজ বাড়িতে ফিরে আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)