ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেন।
মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, ‘নিজেরা ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ করে শক্তি খর্ব করলে শত্রুপক্ষ সুযোগ নিবে। আজকে বিএনপি দেশে অশান্তি সৃষ্টির পায়তারা করছে। তারা আবার জ্বালাও পোড়াও করবে। দেশের মানুষ শান্তিতে আছে। এই শান্তি বিঘ্ন করার চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। রমজান মাস শুরু হলো। তাই পবিত্র রমজান মাসে আমাদের সকলকে সংযমী হতে হবে। কালোবাজারিরা যেনো বাজার অস্থিতি সৃষ্টি করে জনমনে বিভ্রান্ত না করতে পারে, সে দিকে আমাদের সবাইকে নজর দিতে হবে।’
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রশান্ত অধিকারী, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মেদ ডন, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, বেলগাছি ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, আতিয়ার রহমান, আসমান মালিতা, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কুমারী ইউনিয়নের সাবেক সভাপতি রানা মন্ডল, ডাউকি ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম দিপু, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীম, বিশ্বজিৎ সাধুখা, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা হাসান, বাদসা, আলম, সাকিব, রকি, টিটন প্রমুখ।
