জীবননগরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2022-04-01 ইং
জীবননগরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:

জীবননগরে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রবীণ ও নবীণদের হাতে পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, দোশর আলী, শরিফ উদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে শ্রেষ্ঠ সন্তানদের হাতে সম্মননা ও অসহায় তিনজন প্রবীণ ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের মনোহরপুর ইউনিয়ন সমন্বয়কারী ইশরাত জাহান, ফারজানা আফরোজ এবং সাজ্জাদ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)