চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-04-01 ইং
চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬০পিস ইয়াবাসহ জিলাম (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ আলিয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আটক জিলামের নিকট থেকে ৪৬০পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার টাকা ও একটি ইজিবাইক জব্দ করে র‌্যাব। গতকাল ঝিনাইদহ র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক মাদক ব্যবসায়ী জিলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার মল্লীকপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। এদিকে, গতকালই আটক জিলানী ও জব্দকৃত আলামত চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)