আলমডাঙ্গায় এসএসসি-৮৭ ব্যাচের বন্ধু সংগঠনের প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2022-03-31 ইং
আলমডাঙ্গায় এসএসসি-৮৭ ব্যাচের বন্ধু সংগঠনের প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় এসএসসি-৮৭ ব্যাচের বন্ধু সংগঠন ব্লুসম গার্ডেনের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা শহরের হ্যামলেট কফি হাউসে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির পরিচালনায় প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন প্রভাষক মিজানুর রহমান, সাংবাদিক ফিরোজ ইফতেখার, প্রশান্ত বিশ্বাস, মাহাবুবুল করিম উজ্জল, বিজেশ কুমার, মশিউর রহমান, আমিনুল ইসলাম, কোহিনুর, গোলাম মুক্তাদির বিদ্যুৎ, আবু খায়ের সণ্টু, আব্দুল জব্বার, খন্দকার ইমতিয়াজ হাসান পিয়াল, আল ফারুক চান্দু, জাহিদ হাসান তপন প্রমুখ। সভায় সংগঠনের প্রত্যেক সদস্যের পরিবারবর্গের অংশগ্রহণে একটি সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)