ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কনক কান্তি দাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। হলিধানী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. এনামুল হক নিলুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক বাবু কনক কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানা যুবলীগ নেতা ও সদর উপজেলার পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাক উত্তম গাঙ্গুলী, হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবুল হাসেম, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুলন, প্যানেল চেয়ারম্যান সাদ আহমেদ প্রমুখ। এছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের একাংশসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
