শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে জেলা বিএনপির সদস্যসচিব শরীফ

আপলোড তারিখঃ 2022-03-31 ইং
শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে জেলা বিএনপির সদস্যসচিব শরীফ ছবির ক্যাপশন:

টিটন সভাপতি ও রুবেলকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের কমিটি ঘোষণা

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ইউনিয়নের মানিকদিহি এরশাদবাগ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সমন্বয় টিমের সদস্য আনোয়ার হোসেন ইংরেজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির পিঠ এখন দেওয়ালে, সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, আপনারা প্রস্তুত হোন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান চূড়ান্ত আন্দোলনের ডাক দিবেন, আপনারা গণতান্ত্রিক লড়াইয়ে সাহসী ভূমিকা রাখবেন এটাই প্রত্যাশা।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম নজু, মনিরুজ্জামান লিপ্টন, জেলা বিএনপির বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর নবী সামদানি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সহসভাপতি সুজন মালিক, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব এমএইচ মোস্তফা, বিএনপি নেতা এম আর মুকুল, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সমন্বয় টিমের সদস্য আব্দুল মান্নান, লিটন শেখ টিটন, রুহুল কুদ্দুস পঁচা, আবুল কাশেম, আশরাফুল হক রুবেল, ওবাইদুর রহমান, সাইফুল ইসলাম, খোরশেদ আলম, বিএনপি নেতা রায়হান উদ্দিন, মিনারুল ইসলাম। এর আগে অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ফরহাদ হোসেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ৮ সদস্যের কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি পদে লিটন শেখ টিটন, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন রুবেল, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, সহসভাপতি ওবাইদুল হক, সহসভাপতি আব্দুল হাই, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস পচা, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে খোরশেদ আলী নির্বাচিত হন। সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব রায়হান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)