ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।
সভায় সকলের সম্মতিক্রমে কিছু পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। যেমন গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাক ও খাসির মাংস ৭৮০ টাকা। এছাড়া সকল দোকানে মূল্যতালিকা টাঙানোসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘আমরা রমজানে বাজার স্থিতিশিল রাখব। বিশেষ করে ব্যবসায়ীদের সৎ এবং সচেতন থাকতে হবে।’ তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মাঠে থাকবে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাহী ম্যাজিট্রেটগণ।
