গড়াইটুপি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-03-31 ইং
গড়াইটুপি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, তিতুদহ:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় ইউনিয়নের গোবরগাড়া জামে মসজিদের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গোবরগাড়া গ্রামের বিএনপির প্রবীণ কর্মী সিটু ব্যাপারীর সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির দর্শনা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী খাজা আবুল হাসনাত, তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন, বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ আলী, মিলন মিয়া, এম. জেনারেল ইসলাম, আব্দুল হাই, আব্দুর রশিদ, আশাবুল হক, আবুল হাশেম, মোহাম্মদ আলী, আসলাম উদ্দিন, আশরাফুল আলম বিপ্লব, আতিয়ার রহমান, রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান হাবি। অনুষ্ঠানটি পরিচালনা করেন তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন।

সম্মেলন শেষে গোবরগাড়া গ্রামের আলী কদরকে সভাপতি ও একই গ্রামের শামসুল হককে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)