জীবননগর গয়েশপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আপলোড তারিখঃ 2022-03-30 ইং
জীবননগর গয়েশপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় লোকমোর্চার আয়োজনে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক পুঁজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সরকারি সেবাসমূহের জনবান্ধবকরণের লক্ষে লোকমোর্চার প্রকল্পের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া রোধ ও মানসম্মত লেখাপড়া, শিক্ষা বিস্তারে অভিভাবকদের করণীয় বিষয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার সভাপতি আ. গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল হক মিল্টন, সাবেক মেম্বার আ. সামাদ, সাংবাদিক মফিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী আ. আলিম সজল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)