জীবননগর গঙ্গাদাশপুরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-03-30 ইং
জীবননগর গঙ্গাদাশপুরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামে ১ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে পাঁচটায় গঙ্গাদাশপুর পূর্বপাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মো. আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুজার গিফারী। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান জিহাদী। এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আ. কাদের, মাইটিভির রিপোর্টার মিঠুন মাহমুদ, রিপন হোসেন, আ. রাজ্জাক, জিয়ারুল ইসলাম, মজনু মিয়া, বকতিয়ার, মতিয়ার রহমান, মফিজুল ইসলাম, ইনামুল, আফসার আলী, মকছেদ আলী, চঞ্চল হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)