ঝিনাইদহে সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

আপলোড তারিখঃ 2022-03-30 ইং
ঝিনাইদহে সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে সাত দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে এ সনদ বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ৩০ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানায়, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গত ২১ মার্চ বাছাইকৃত ৩০ জন সাঁতারুদের ৭ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)