ঝিনাইদহে ইজিবাইক চালক ও হাইওয়ে পুলিশের মধ্যে বিরোধ

আপলোড তারিখঃ 2022-03-30 ইং
ঝিনাইদহে ইজিবাইক চালক ও হাইওয়ে পুলিশের মধ্যে বিরোধ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকার শরিফুলের তেল পাম্পের কাছে ইজিবাইক চালক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে। পুলিশ বেশ কিছু ইজিবাইক ও থ্রি-হুইলার আটক করলে চালকরা পুলিশের ওপর চড়াও হয়।

এ বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে ঝিনাইদহ ঢাকা মহাসড়কের তেল পাম্পের নিকট হাইওয়েতে অবৈধভাবে চলাচলকারি থ্রি-হুইলার গাড়ি আটক করতে গেলে ইজিবাইক চালকরা রাস্তা বন্ধ করে হাইওয়ে পুলিশকে বাঁধা দেয় এবং তাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। এই অবস্থায় তারা ঝিনাইদহ সদর থানা পুলিশকে জানালে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে ইজিবাইক চালকদেরকে হটিয়ে দেয়। এই সময় চালকরা জোটবদ্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে অন্তত ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়।

ইজিবাইক চালক সবদুল হোসেন জানান, সড়কে চলাচল করতে গিয়ে হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত হয়রানি করছেন। মামলা দিয়ে চালকদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন। ইজিবাইক ধরেই মামলা দেওয়া হচ্ছে। এতে হতদরিদ্র চালকরা ঋণগ্রস্ত হয়ে পড়ছে। এনজিও থেকে ঋণ নিয়ে জরিমানার টাকা পরিশোধ করছেন। এর একটা প্রতিকার দাবি করেন ইজিবাইক চালকরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)