গাংনীতে মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-03-30 ইং
গাংনীতে মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ি সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল মদ ও ২০ বোতল ফেনসিডিলসহ ওয়াসিম আকরাম ওরফে মগরেব (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মথুরাপুর মাঠ থেকে তাঁকে আটক করা হয়। আটক ওয়াসিম আকরাম করমদী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. হাফিজুর রহমান জানান, ‘আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মথুরাপুর মাঠে মাদকবিরোধী অভিযান চালিয়ে ওয়াসিম আকরাম ওরফে মগরেবকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১০ বোতল মদ ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটক ওয়াসিম আকরাম ওরফে মগরেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)