দামুড়হুদায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-03-30 ইং
দামুড়হুদায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাঁদের ব্যবহৃত আলমসাধু গাড়ি থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- ডুগডুগি কাউন্সিলপাড়ার মৃত আহাদ আলীর ছেলে দেলোয়ার হোসেন ও ছয়ঘরিয়া গ্রামের মহির মণ্ডলের ছেলে আব্দুল ওদুদ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উর্দ্দনগর মাঠে ভেতর থেকে তাঁদেরকে আটক করা হয়।

জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই মারজান আল মোনায়েম ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার ডুগডুগি কাউন্সিলপাড়ার মৃত আহাদ আলীর ছেলে দেলোয়ার হোসেন ডিসকভারি ১০০ সিসি মোটরসাইকেল (যার নম্বর চুয়াডাঙ্গা হ-১১- ৪৫০১) ও ছয়ঘরিয়া গ্রামের মহির মণ্ডলের ছেলে আব্দুল ওদুদ আলমসাধুযোগে আসার পথে উদ্দনগর মাঠের রাস্তার ওপর থেকে তাদেরকে আটক করা হয়। পরে আলমসাধুর নিচে ব্যাগের ভেতর থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানার তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)