আলমডাঙ্গায় উপজেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি আবু মুছা ও সম্পাদক ইয়াকুব মাস্টারকে গণসংবর্ধনা

আপলোড তারিখঃ 2022-03-30 ইং
আলমডাঙ্গায় উপজেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি আবু মুছা ও সম্পাদক ইয়াকুব মাস্টারকে গণসংবর্ধনা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আবু মুছা ও সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এরশাদপুর রানা মোড়ে যুব সমাজের আয়োজনে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা সভায় উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আবু মুছা বলেন, ‘আমাকে আওয়ামী লীগের সভাপতি করে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব এবং দলের নেতা-কর্মীরা যাতে মূল্যায়িত হয়, সেই জন্য কাজ করে যাব।’ তিনি বলেন, আলমডাঙ্গার আওয়ামী লীগকে সুসংগঠিত করে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।

সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইরাজ মেহেদি লাভলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি রিপন আলী, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, সাবেক ইউপি চেয়ারম্যান জমজম মিয়া, পৌর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মেহেদিজ্জামন মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী লাল্টু, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুজ্জামান, আক্তারুজ্জামান, নুর নবী হীরক, ইব্রাহিম, অ্যাড. মোখলেছুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাহাবুল ইসলাম ও কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল রানা শাহিন।

উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, আওয়ামী লীগ নেতা ঠান্ডু, শহিদুল ইসলাম, মাহবুব, ছানোয়ার, ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম রঞ্জু, গালিব, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয়, রানা মোড় যুব সমাজের সেলিম, ফারুক, মিণ্টু, সেণ্টু, কামাল, লাল্টু, আসিফ, কাজল, মাহবুব, আসিফ, সায়েম, তুষার, সেণ্টুম খাইরুল, মশিউর, শাহাবুল, রোকন, রাকিবুল, সেতু, শামীম, আরিফ, শাওন, শোভন, ইকরামুল, আমিনুর, মোস্তফা আলী, রবিউল, সবুজ, মানিক, শামীম, জনি, আলহাজ ডাক্তার, কিবরিয়া, মিজান, রানা, রাব্বি, গোপালসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)