শিকারীদের হাত থেকে উদ্ধার করা পাখি অবমুক্ত

আপলোড তারিখঃ 2022-03-28 ইং
শিকারীদের হাত থেকে উদ্ধার করা পাখি অবমুক্ত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে চোরা শিকারীদের হাত থেকে উদ্ধার হওয়া ৩০ টি বিলুপ্ত প্রায় পাখি অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার রামনগর গ্রামের মাঠে পাখিগুলো অবমুক্ত করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বেনাপোল ইনচার্জ জাহাঙ্গীর আলম, ঢাকা ইউনিটের সদস্য জাহিদুল ইসলাম, পরিবেশবিদ জহির রায়হান ও তপু রায়হান। পরিবেশবিদ জহির রায়হান গত শনিবার গভীর রাতে কুমড়াবাড়িয়া ইউনিয়নের কাটিয়ারবিলে শিকারীরা পাখি শিকার করছে এমন খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় জালসহ কাদাখোচা, জলময়ুরসহ ৩ টি প্রজাতির ৫৮ টি পাখি উদ্ধার করেন। এর মধ্যে জালে জড়িয়ে ২৮ টি মারা যায়। বাকী ৩০ টি পাখি অবমুক্ত ও জব্দ করা জাল পুড়িয়ে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)