ঝিনাইদহে আবন হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-03-28 ইং
ঝিনাইদহে আবন হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা গ্রামের আলোচিত আবন মণ্ডল হত্যা মামলার পলাতক আসামী তারিক মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল রোববার ভোরে সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় র‌্যাবের একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার পলাতক আসামী তারিক মণ্ডলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামী তারিক মণ্ডল খাজুরা গ্রামের নিয়ামত মণ্ডলের ছেলে। গ্রেপ্তারের পর তারিক মণ্ডল এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গতকাল রোববার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৩ মার্চ আধিপত্যা বিস্তার ও গ্রাম্য দলাদলির জের ধরে আবন মণ্ডলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতর ছেলে শাহীন হোসেন মণ্ডল বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করে। এর পর থেকেই তারিক মণ্ডলসহ মামলার অন্যান্য আসামীরা পালিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)