চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

আপলোড তারিখঃ 2022-03-28 ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর কারাদন্ড ও জরিমানা করেেেছ ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুর থেকে বিকেলে পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে সাজা প্রদান করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম তারিক উজ জ্জামান। সাজাপ্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া বলাকা পাড়ার নীলার মোড় এলাকার মৃত হায়দার আলীর ছেলে আবুল হোসেন (৪০) এবং আবুল হোসেনের ছেলে আবদার আলী (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, রোববার বেলা আড়াইটা থেকে ৪ টার পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম তারিক উজ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৬২০ গ্রাম এবং আবদার আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৭৮০ গ্রাম গাঁজাসহ তাদের দু’জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম তারিক উজ জ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে দু’জনকেই ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)