গাংনীর সড়ক সংস্কার কাজে অনিয়ম

আপলোড তারিখঃ 2022-03-28 ইং
গাংনীর সড়ক সংস্কার কাজে অনিয়ম ছবির ক্যাপশন:

গাংনী অফিস:

মেহেরপুরের গাংনীর নওদামটমুড়া-বেতবাড়িয়া সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ১ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে নওদামটমুড়া থেকে বেতবাড়িয়া নাটনাপাড়া ব্রীজ মোড় পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক সংস্কারে কাজ করছে চুয়াডাঙ্গার ঠিকাদার সামচ্ছুদোহা মল্লিক। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কারের কাজ  করছেন ঠিকাদার মর্মে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর।

ভবানীপুর গ্রামের বাসিন্দা ও কাজিপুর ইউপি সদস্য রেজাউল হক বলেন, রাস্তা সংস্কার করার কয়েক দিনের মাথায় বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গেছে। এতো নিম্নমানের সামগ্রী আর ধুলোবালির মধ্যে কাজ করলে আবারো রাস্তাটি খানাখন্দে পরিনত হবে। স্থানীয়রা অনিয়মের প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকি দেয়। যে কারনে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।’

বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল বলেন, ‘নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। তিনি আরো বলেন, ধুলোবালি পরিস্কার না করেই কার্পেটিং শুরু করেছে ঠিকাদার। এলাকবাসির বিক্ষোভের মুখে ঠিকাদারী প্রতিষ্ঠান আংশিক পরিস্কার করলেও ঘটনাস্থল থেকে চলে আসার পর আবারো ধুলোবালির মধ্যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করেছে। বিষয়টি নিয়ে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।’

এই কাজের ঠিকাদার সামচ্ছুদোহা মল্লিক বলেন, ধুলোবলি যাওয়ার কারনে কিছুটা হেরফের হতে পারে। তবে কোনরুপ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে না।

এব্যাপারে গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ বলেন, ‘রাস্তায় ধুলোবালি কিছু নেই। ভালোমানের মালামাল দিয়েই রাস্তার কাজ করছে ঠিকাদার।’

তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব-কুষ্টিয়া অঞ্চল) শেখ মোহা. নূরুল ইসলাম বলেন, নওদামটমুড়া-ভবানীপুর রাস্তার অনিয়মের বিষয়টি আমার জানা নেই, তবে অনিয়মের হলে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)