কলেজ ছাত্রীর আত্মহত্যার অপচেষ্টা

আপলোড তারিখঃ 2017-06-30 ইং
কলেজ ছাত্রীর আত্মহত্যার অপচেষ্টা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পিরোজখালিতে টিভিতে ভারতীয় সিরিয়াল দেখায় মায়ের বকুনী : কলেজ ছাত্রীর আত্মহত্যার অপচেষ্টা `শারমিনাশহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালি গ্রামে গলাই ওড়না পেঁচিয়ে শারমিনা খাতুন (ছদ্মনাম) (১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যার অপচেষ্টা করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঘরের সিলিং ফ্যানের রডের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার অপচেষ্টা করে। জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে টিভিতে ভারতীয় সিরিয়াল দেখা নিয়ে শারমিনার মা বকুনি দেয়। এতে শারমিনা খাতুন মায়ের উপরে অভিমান করে সন্ধ্যা ৭টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের রডের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার অপচেষ্টা চালাই। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে শারমিনাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, শারমিনা এখনো আশঙ্খামুক্ত নয়, ২৪ ঘন্টা গেলে বলা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)