ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সোহেল রানা (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল রোববার দুপুরে আমঝুপি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে এক গ্রাম হেরোইন জব্দ করা হয়। আটক সোহেল রানা আমঝুপি গ্রামের খোদা বাক্সের ছেলে।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে এসআই মদন মোহন সঙ্গীয় ফোর্স নিয়ে সোহেল রানার বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় তার দেহ তল্লাশী করে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত সোহেল রানার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
