ঝিনাইদহে যুবতীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2022-03-26 ইং
ঝিনাইদহে যুবতীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজারগোপালপুর এলাকা থেকে সোনিয়া খাতুন (২৫) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ মার্চ) সকালে বাজারগোপালপুর-চোরকোল সড়কের বালির গর্ত নামক স্থান থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।নিহত সোনিয়া খাতুন যশোরের বাঘারাপাড়া উপজেলার রায়পুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। ২ং মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, আজ সকালে ওই স্থানে রাস্তার পাশে যুবতীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে সিআইডি পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করে। নিহত যুবতীর বাড়ি যশোর জেলাতে।

ঝিনাইদহ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেন জানান, মেয়েটিকে কে বা কারা হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতারে অভিযান চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)