দামুড়হুদার মোক্তারপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

আপলোড তারিখঃ 2022-03-26 ইং
দামুড়হুদার মোক্তারপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা উপজেলার মোক্তারপুর যুব সমাজের উদ্যেগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে মোক্তারপুর ঈদগাহ মাঠে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে দামুড়হুদা বনানী স্পোর্টিং ক্লাব বনাম মেহেরপুর আমঝুপি একাদশ প্রতিদ্বন্দ্বিতা করেন। টচে জিতে প্রথমেই আমঝুপি একদশ ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ  করে। জবাবে খেলতে নেমে দামুড়হুদা বনানী স্পোর্টিং ক্লাব ১৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ  করে। খেলা শেষে আমঝুপি একাদশ ৬৫ রানে জয়লাভ করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, উপজেলা সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিঙ্কু ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আহাম্মদ।

মেহেরপুরের আমঝুপি একাদশের হাবিবুল্লাহ ৫৯ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এবং দামুড়হুদা বনানী সৈনিক ক্লাবের জয় ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। এসময় আম্পায়ারের দায়িত্ব পালন করেন কাজেম এবং সাগর। স্কোরবোর্ডে ছিলেন শফিকুল ও নাহিদ। ধারা ভাষ্যকার ছিলেন মিজানুর ও আব্দুল আলিম। এছাড়াও উপস্থিত ছিলেন মমজেদ আলী, ওয়াসিম আলী, সাইদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সবদুল মালিতা, মো. ফারুক হোসেন, খবির উদ্দীন, মনিরুল ইসলাম, আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টোকন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)