গাংনীতে ৩১ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-03-26 ইং
গাংনীতে ৩১ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩১ বোতল ভারতীয় মদসহ সেলিম রেজা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েক লিটন মিয়া ফোর্স নিয়ে তাকে আটক করেন। আটক সেলিম রেজা গাংনী উপজেলার পলাশী পাড়া গ্রামের মৃত গোলাম জাকারিয়ার ছেলে।

তেঁতুলবাড়িয়া বিজিবি সূত্র জানায়, মাদক ব্যবসায়ী সেলিমকে ৩১ বোতল ভারতীয় মদসহ আটকের সময় তার সাথে থাকা তার সঙ্গী একই এলাকার মৃত সনাতনের ছেলে মো. খালিদ হোসেন (টেপেন) পালিয়ে যায়। আটক সেলিম রেজা ও পলাতক খালিদ হোসেন টেপেনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)