দামুড়হুদায় নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-03-25 ইং
দামুড়হুদায় নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

দামুড়হুদায় গাঁজাসহ রাবেয়া বেগম (৫০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর বাড়ি থেকে ২ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে ভ্রাম্যামণ আদালতে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত রাবেয়া বেগম দামুড়হুদা উপজেলার গোপালপুর শান্তিপাড়ার মালেক হোসেনের স্ত্রী।

ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ-জ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে রাবেয়া বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। আটককৃত রাবেয়া বেগমের স্বীকারোক্তিতে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ২ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জ্জামান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাবেয়া বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত রাবেয়া বেগমকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন পেশকার আব্দুল লতিফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)