ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাজিয়া আফরিনের বিদায় ও নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমানের আগমন উপলক্ষে বিদায় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের মিলনায়তনে এ বিদায় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা পরিষদ মসজিদের ইমাম বায়েজিদ হোসাইন। এরপর বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাজিয়া আফরিন ও নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সচিব মো. মিজানুর রহমানকে জেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উপহার তুলে দেওয়া হয়। জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম শাহানের সঞ্চালনায় সভায় জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার কাকলি, শফিকুল আলম নান্নু, অ্যাড. সিরাজুল ইসলাম ও মিজানুর রহমান বক্তব্য দেন।
বিদায় ও সংবর্ধনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন বলেন, নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সচিব মো. মিজানুর রহমানকে চুয়াডাঙ্গায় বেশ কিছুদিন থাকার জন্য বলেছি। বেশ কিছুদিন আমাদের সাথে থাকবেন। জেলা পরিষদ ভালোভাবে ও সুষ্ঠুভাবে কাজ করছে। আমরা আশা করি আগামীতে আরও ভালোভাবে কাজ করতে চাই। মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি।
