মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা

আপলোড তারিখঃ 2022-03-25 ইং
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

মেহেরপুরে সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী কার্ভাডভ্যানের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় মিনি ট্রাকের চালক ও হেল্পার নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠালে কর্মরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- ট্রাকচালক পাবনা জেলা সাথিয়া উপজেলার সলদানচর গ্রামের হাসেম ব্যপারীর ছেলে সাহাদ হোসেন (৪৫) ও তাঁর সহকারী (হেল্পার) একই এলাকার নাগডেমার গ্রামের মোজাহার আলীর ছেলে ফারুক হোসেন (৪২)।

স্থানীয়রা জানান, প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির সিমেন্ট বোঝায় একটি ট্রাকের চাকার বিয়ারিং ভেঙে বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সকালের দিকে চুয়াডাঙ্গার দিক থেকে ছেড়ে আসা ভাই ভাই মটরসের একটি দ্রতগামী ট্রাক এসে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রাকের ভেতর থাকা চালক ও তাঁর সহকারী আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দরবেশপুর বাজারে ঢাকা থেকে মেহেরপুর আসা সিমেন্ট বোঝাই একটি কার্ভাড ভ্যান বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি মিনি ট্রাক চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর আসার পথে কার্ভাড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)