কালিদাসপুর ইউনিয়নে লোকমোর্চার প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-03-25 ইং
কালিদাসপুর ইউনিয়নে লোকমোর্চার প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:

আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নে লোকমোর্চা সদস্যদের দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে ২৫ জন সদস্য নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইউপি সদস্য নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন লোকমোর্চা কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সহসভাপতি শাহাবুর রহমান, আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, সদস্য ইলিয়াস হোসেন, মুস্তাকিন, মাসুদ রানা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)