মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও সহকারী নিহত

আপলোড তারিখঃ 2022-03-24 ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও সহকারী নিহত ছবির ক্যাপশন:

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও সহকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক পাবনার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের হাসেম ব্যাপারীর ছেলে শাহাদত হোসেন (৪৫) ও তার সহকারী একই এলাকার নাগডেমরা গ্রামের মোজাহার আলীর ছেলে ফারুক হোসেন (৪২)।

স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুরাতন দরবেশপুরে রাস্তার পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু'জন নিহত হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্‌ দারা খাঁন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ট্রাকচালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)