দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-03-24 ইং
দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

দর্শনা থানার অন্তর্গত বেগমপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় বেগমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা আলী কদর। অপর দিকে বিকেল সাড়ে পাঁচটায় বেগমপুর চিলমারীপাড়া ঈদগাহ মাঠে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব আরশাদ আলী।

পৃথক দুটি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দর্শনা থানা বিএনপির সমন্বয় টিমের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত। প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম জেনারেল ইসলাম।

সমন্বয় টিমের সদস্য আশাবুল হকের উপস্থাপনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা সমন্বয় টিমের সদস্য সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, দর্শনা থানা সমন্বয় টিমের সদস্য আব্দুল হাই, মিলন মিয়া, আব্দুর রশিদ, শফিউল্লাহ শফি, আবুল হাশেম টোটন, মহব্বত আলী, আসলাম উদ্দিন, আশরাফুল আলম বিপ্লব, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান হবি ও খায়রুল ইসলাম যুদ্ধ। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ ও দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন।

আলোচনা সভা শেষে ২ নম্বর ওয়ার্ডে সর্বসম্মতিক্রমে মিণ্টু ফরায়েজীকে সভাপতি, নুর মোহাম্মদ সিনিয়র সহসভাপতি, আবু হানিফ গাজী সাধারণ সম্পাদক, মো. মিলন মিয়া যুগ্ম সম্পাদক ও বাবুল হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)