দর্শনার শ্যামপুরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2022-03-24 ইং
দর্শনার শ্যামপুরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

দর্শনার শ্যামপুরে দিপা খাতুন (৩৩) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে শ্যামপুর গ্রামের নিজ বসতঘরে আত্মহত্যা করেন তিনি। আত্মহত্যাকারী দিপা খাতুন দর্শনা শ্যামপুর মল্লিকপাড়ার গ্রামের বাবুলের স্ত্রী ও সদর উপজেলার শৈলগাড়ি গ্রামের আবু বক্করের মেয়ে।

জানা গেছে, পারিবারিক কলোহের জেরে ১ মাস ২৫ দিন বয়সের বাঁচ্চাকে রেখে নিজ শয়নকক্ষে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন দিপা খাতুন। এসময় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করার একপর্যায়ে তাঁকে ঘরের ফ্যানের সাথে ওড়নায় ঝুলতে দেখে চিৎকার শুরু করে। তাঁদের চিৎকারে প্রতিবেশী ও পরিবারের অন্য সদস্যরা ঝুলন্ত ওড়না থেকে নামিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং মেয়ের পরিবারের কোনো অভিযোগ না থাকায় শ্যামপুর কবরস্থানে তাঁর লাশের দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির জানান, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁর লাশের দাফন সম্পন্ন হয়েছে। এ বিষয়ে দর্শনা থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)