মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-03-23 ইং
মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বামন্দি ক্যাম্প পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বামন্দি পুলিশ ফাঁড়ির এএসআই শেখ বিপ্লব হোসেনের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম ফোর্স নিয়ে গাংনী উপজেলার ছাতিয়ানপাকার পাড়ায় অভিযান চালায়। এসময় বাশার আলী (২৫) ও জানি (২৬) নামের দুজনকে ৬৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত বাশার আলী ছাতিয়ানপাকার পাড়ার আনারুল ইসলামের ছেলে এবং জনি মোহাম্মদপুর পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)