গৃহবধূর নগ্ন ছবি তুলে টাকা দাবি!

আপলোড তারিখঃ 2022-03-23 ইং
গৃহবধূর নগ্ন ছবি তুলে টাকা দাবি! ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামে গৃহবধূকে ধর্ষণের পর তার নগ্ন ছবি তুলে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানা পুলিশের দারস্থ হয়েছেন ভিকটিম।

ঝিনাইদহ প্রেসক্লাবে এসে দুই সন্তানের জননী ওই গৃহবধূ অভিযোগ করেন, তাঁর স্বামী সুর তরঙ্গ নামে একটি মাইক কোম্পানিতে চাকরি করেন। গত ১৯ শে মার্চ রাতে তাঁর স্বামী জেলা প্রশাসকের একটি অনুষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন। আর তিনি দুই সন্তান নিয়ে পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর আবাসন এলাকার নিজ বাড়িতে ছিলেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে রাতে ভাঙা জানালা দিয়ে ফকিরাবাদ গ্রামের আলাল উদ্দীনের ছেলে সলোক (১৯) ঘরে প্রবেশ করে ধারালো ছুরি ধরে তাঁকে ধর্ষণ করেন। জীবনের ভয়ে ভিকটিম এ কথা গোপন করে রাখেন। কিন্তু সলোক ধর্ষণের সময় নগ্ন ছবি তুলে রাখে এবং সেই ছবি দেখিয়ে ক্রমাগত টাকা দাবি করতে থাকে। নইলে নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে সলোক। ভিকটিমের শাশুড়ী বিদেশ থাকায় তিনি গৃহবধূর অ্যাকাউন্টে টাকা পাঠায়। এ খবর জানতে পেরে সলোক টাকার জন্য একের পর এক ফোন করতে থাকে। লম্পট সলোকের ব্লাক মেইলিংয়ে অতিষ্ঠ হয়ে গত সোমবার রাতে আত্মহত্যার চেষ্টাও করেন ওই গৃহবধূ। বিষয়টি তাঁর স্বামী জানতে পেরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানা পুলিশের দারস্ত হয়।

বিষয়টি নিয়ে স্থানীয় পাগলাকানাই ইউনিয়নের মেম্বার আসাদুজ্জামান সুজন বলেন, ধর্ষক সলোক এখন পলাতক। এলাকায় তার নামে নানা অপরাধ কাজের সঙ্গে জড়িত থাকার কথা শোনা যায়। তিনিও মানুষের কাছে ধর্ষণের খবর শুনেছেন বলে জানান।

এবিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, এমন কোনো অভিযোগ এখনো আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভিকটিমের স্বামী জানান, তাঁর স্ত্রী সদর থানার নারী ও শিশু নির্যাতন হেল্প ডেস্কে তার ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)