চুয়াডাঙ্গায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু

আপলোড তারিখঃ 2022-03-23 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। ১ম দিন গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পুলিশ লাইনস মাঠে পুলিশ সুপার জাহিদুল ইসলামের (বিপিএম-সেবা) সভাপতিত্বে গঠিত তিন সদস্যের একটি নিয়োগ বোর্ডের সমন্বয়ে টিআরসি পদে নিয়োগ পরীক্ষা-২০২২ এর কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘আজকের দিনের প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)-এর নির্দেশনায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হবে। আমরা বিচক্ষণভাবে কাজ করার চেষ্টা করেছি। চুয়াডাঙ্গা জেলার শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই শুধুমাত্র নির্বাচিত করতে চাই।’

তিনি আরও বলেন, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে, অন্য কোনো যোগাযোগ কিংবা তদবিরের ভিত্তিতে নিয়োগ হবে না। পুলিশ সুপার প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা) দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় নিয়োগ বোর্ডের সদস্য মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিরুল ইসলাম, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, মেডিকেল অফিসারসহ জেলা পুলিশ, চুয়াডাঙ্গার সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)