তিতুদহের গিরিশনগরে ফার্মেসি মালিককে জরিমানা

আপলোড তারিখঃ 2022-03-22 ইং
তিতুদহের গিরিশনগরে ফার্মেসি মালিককে জরিমানা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, তিতুদহ:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের গিরিশনগর বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ট্রেড লাইসেন্স না থাকার কারণে মিলন ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ ওই সব ওষুধ পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন তিতুদহ ক্যাম্পের পুলিশ সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)