দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2022-03-22 ইং
দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

দর্শনা হল্ট স্টেশনে রিয়াদ আবাসিক হোটেল ও দর্শনা ব্যাসস্ট্যান্ড মোড়ের সুরমা বেকারিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা করার অপরাধে দর্শনা হল্ট স্টেশন গেইট সংলগ্ন রিয়াদ হোটেলকে ১ হাজার ৫শ টাকা ও নিয়ম বহির্ভূতভাবে বিস্কুটসহ অন্যান্য খাদ্য-সামগ্রী তৈরি করার অপরাধে দর্শনা বাসস্ট্যান্ড মোড়ের সুরমা বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্তরা জরিমানার টাকা পরিশোধ করে কারাদণ্ড থেকে রেহাই পান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)