কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদীর সৌজন্য সাক্ষাত

আপলোড তারিখঃ 2022-03-21 ইং
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদীর সৌজন্য সাক্ষাত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা এমপির সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক সম্পাদক দেশ বরেণ্য চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তিনি ফুলেল শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাতকালে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে। এসময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অংঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)