আন্দুলবাড়ীয়ায় নেতা-কর্মীদের সাথে উপজেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদকের মতবিনিময়

আপলোড তারিখঃ 2022-03-21 ইং
আন্দুলবাড়ীয়ায় নেতা-কর্মীদের সাথে উপজেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদকের মতবিনিময় ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মুন্সি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু মোহা. আব্দুল লতিফ অমল মতবিনিময় করেছেন। গতকাল রোববার রাত ৮টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মুন্সি নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহা. আব্দুল লতিফ অমল। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহাম্মেদ ও সহসাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)