হরিণাকুণ্ডুতে অস্ত্রসহ সন্ত্রাসী লিখন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-03-20 ইং
হরিণাকুণ্ডুতে অস্ত্রসহ সন্ত্রাসী লিখন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে লিখন মিয়া (২০) নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত শুক্রবার বিকেলে উপজেলার কেষ্টপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের লাল্টু সর্দারের ছেলে। সিপিসি-২, র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব-৬, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার মেজর শরীফুল আহসান জানান, ওই এলাকায় মাদকের কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। তাকে নিয়মিত মামলায় হরিণাকুণ্ডু থানা পুলিশে দেওয়া হয়েছে। হরিণাকুন্ড থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, গ্রেপ্তার যুবককে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)