হরিণাকুণ্ডুর ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-03-20 ইং
হরিণাকুণ্ডুর ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুনণ্ডৃু: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ঐতিহ্যবাহী ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচনে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মো. ফজলুর হক। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসেবে সাধারণ আসনে তরিকুল ইসলাম (১০৮) ভোট, মিলন হোসেন (৯৬) ভোট, রাসেল আহমেদ (৯৬) ভোট, মো. সেনাদুল হক (৯০) ভোট পেয়ে বিজয়ী হন। অপরদিকে মহিলা সংরক্ষিত সদস্য পদে হাসিনা খাতুন ৯৩ ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুর হক বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)