চুয়াডাঙ্গা ৬ বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2022-03-20 ইং
চুয়াডাঙ্গা ৬ বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: সপ্তাহব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গত ১৩ মার্চ থেকে গতকাল শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনস্থ বারাদী, সুলতানপুর, ফুলবাড়ী, মুন্সিপুর এবং শৈলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬-বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, বিজির সপ্তাহব্যাপী চোরাচালন ও মাদকবিরোধী অভিযানে ভারতীয় ২২৫ বোতল ফেন্সিডিল, ২ কেজি গাঁজা, ৮৮০ কেজি পেয়াজ, ৩৪৭পিস বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী জব্দ ও উদ্ধার করা হয়। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৮১৮ টাকা। পরবর্তীতে আটককৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিস এবং আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)